
নিউ ইয়র্কে বাংলাদেশ ক্লাব ও ইউএসবাংলা২৪ কার্যালয়ে সাকিব আল হাসান
আব্দুল হামিদ,নিউইয়র্ক থেকে: বাংলাদেশ ও আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের অলরাউন্ডার বিশ্বসেরা সাকিব আল হাসান আজ নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসে বাংলাদেশ ক্লাব ইউএসএ ও ইউএসবাংলা২৪.কমের কার্যালয় পরিদর্শন করেছেন।
সাকিব আল হাসান নিউ ইয়র্কে বাংলাদেশ ক্লাব ইউএসএ ও ইউএসবাংলা২৪.কম কার্যালয়ে বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। বিশেষত প্রবাসে বাংলাদেশ ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে তিনি মুগ্ধতা জানান।
বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান বাংলাদেশ ক্লাবের সভাপতি নুরুল আমিন বাবুর আমন্ত্রণে বাংলাদেশ ক্লাব ইউএসএ ও ইউএসবাংলা২৪.কমে অফিসে আসেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইউএসবাংলা২৪.কমের সম্পাদক আব্দুল হামিদ, বাংলাদেশ ক্লাব ইউএসএ’র সহ সভাপতি এম উদ্দিন আলমগীর,গোলাম মাওলা চৌধুরী, সাধারণ সম্পাদক মাহাফুজ হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক শিবলী ছাদেক শিবলু। সাংগঠনিক সম্পাদক নোভেল আমিন,প্রচার সম্পাদক হেলাল মিয়া,কার্যকরী সদস্য এম আবিরসহ বাংলাদেশ ক্লাবের নেতৃবৃন্দ।
এর আগে সাকিব আল হাসান নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে শো টাইম মিউজিকের আয়োজনে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।❐



