বিনোদন

আমির খানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ বিজেপি নেতার

বলিউড অভিনয় শিল্পী আমির খানের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বিজেপি বিধায়ক নন্দ কিশোর গুরজার। অভিযোগে নন্দ কিশোর বলেন, আমির খান করোনার বিধি ভেঙেছেন।

ভারতীয় গণমাধ্যম জানায়, কয়েকদিন আগে আমির ‘লাল সিং চাড্ডা’ সিনেমার শুটিংয়ে গাজিয়াবাদের লোনিতে যান। অভিযোগকারীর দাবী করেন, সেখানেই ভক্তদের সঙ্গে বিনা মাস্কে দেখা করেন তিনি। কোনওরকম সামাজিক দূরত্বও মানেন নি আমির খান।

এরপর মহামারী আইনে আমির খানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করলেন ওই বিজেপি নেতা।

জানা যায়, সেদিন আমিরকে দেখার জন্য ভিড় করেছিলেন ভক্তরা। ওই সময় বুকে আঘাতও পান আমির।

‘লাল সিং চাড্ডা’য় আমির খানের বিপরীতে অভিনয় করছেন কারিনা কাপুর খান। এই সিনেমা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা চর্চা চলছে।

ভারতের স্বাধীনতা পরবর্তী একাধিক দশকের গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হিসেবে দেখা যাবে তাকে। সে হিসেবে একাধিক বয়সের লুকে হাজির হবেন আমির। আগামী বছর বড়দিনে মুক্তি পেতে পারে হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর রিমেকটি।

তবে করোনো বিধি না মানার অভিযোগ নিয়ে মুখ খোলেন নি আমির খান।

গত আগস্টে একই ছবির শুটিংয়ে তুরস্কে যান আমির খান। সেখানে আমন্ত্রণ পেয়ে দেখা করেন দেশটির ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের সঙ্গে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসার পর রোষের মুখে পড়েন আমির খান❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension