
বিনোদন
নাসির উদ্দিন ইউসুফ করোনায় আক্রান্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নাট্যকার ও বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।
নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্তের পর গত শুক্রবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তিনি।
তিনি জানান, বুধবার জ্বরে আক্রান্ত হওয়ার পর দিন বৃহস্পতিবার স্কয়ার হাসপাতালে নমুনা জমা দেন। শুক্রবার রিপোর্ট পজিটিভ আসার পর পরই চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক সভাপতি বাচ্চু ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা। তিনি ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ কেন্দ্রের সভাপতি।❐



