যুক্তরাষ্ট্র

ভোট চুরির চেষ্টা হচ্ছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে থাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় অভিযোগ করেছেন, বিরোধী শিবির ভোট চুরির চেষ্টা করছে।

ডোনাল্ড ট্রাম্প টুইট বার্তায় বিরোধী পক্ষকে অভিযুক্ত করে বলেছেন, আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। কিন্তু তারা ভোট চুরির চেষ্টা করছে। আমরা কখনোই তাদের সেটা করতে দেবো না। নির্বাচন শেষ হওয়ার পরে ভোট গ্রহণ করা যায় না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে। মার্কিন বার্তা সংস্থাগুলো জানিয়েছে, ভোটের পরিবেশ ছিল উৎসাহপূর্ণ ও ইতিবাচক। পরিস্থিতি ছিল অনেক শান্ত। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ভোট প্রদান করেন আমেরিকানরা।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৭টার মধ্যে অনেক অঙ্গরাজ্যে ভোটগ্রহণ বন্ধ হয়ে যাওয়ার কথা। ব্যাটলগ্রাউন্ড ওহাইয়ো ও নর্থ ক্যারোলাইনাতে সাড়ে সাতটার মধ্যে এবং পরবর্তী পাঁচ ঘণ্টার মধ্যে বন্ধ হওয়ার কথা বেশিরভাগ ভোটকেন্দ্র। সবশেষে ভোটকেন্দ্র বন্ধ হবে আলাস্কাতে। সেখানে স্থানীয় সময় বুধবার রাত ১টায় ভোটগ্রহণ শেষ হবে।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে একসঙ্গে ভোট হলেও মূলত সবারই নজর থাকে ব্যাটলগ্রাউন্ড খ্যাত কয়েকটি অঙ্গরাজ্যের দিকে। এগুলোকে বলা হয় সুইং স্টেট। নির্বাচনি ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ অঙ্গরাজ্যগুলো। এরইমধ্যে ফ্লোরিডায় জয় নিশ্চিত করেছেন ট্রাম্প। এখানে ২৯টি ইলেক্টোরাল ভোট রয়েছে। এ অঙ্গরাজ্য জয়ের ফলেই তার পুনর্নির্বাচনের আশা জেগে রয়েছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension