প্রধান খবরবাংলাদেশ

প্রতিবেশী সবার আগে

রূপসী বাংলা ডেস্ক:বৃহস্পতিবার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় এ বৈঠক হয়েছে।

ঢাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক লন্ডনে শেখ হাসিনার সঙ্গে মোদির বৈঠক হওয়ার কথা নিশ্চিত করেন। ২৫তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে অংশ নিতে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৫ সালে বাংলাদেশ সফর করেন। তার আমলে দু’দেশের মধ্যে ছিটমহল বিনিময় সম্পন্ন হলেও তিস্তার পানিবণ্টন চুক্তি সই হয়নি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তির কারণে চুক্তি সই হতে পারেনি। ২০১৭ সালে ফিরতি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত যান। ওই সময়েও তিস্তার পানিবণ্টন চুক্তি সই হবে বলে আশা করা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।

তিস্তা চুক্তির বাইরে রোহিঙ্গা ইস্যুতে পারস্পরিক সহযোগিতা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হচ্ছে। ভারতের পক্ষ থেকে আশ্বাস দেয়া হচ্ছে যে, রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়াসহ এ সংকট নিষ্পত্তির ব্যাপারে বাংলাদেশের অবস্থানকে ভারত সমর্থন করে।

এ ছাড়াও ভারতের পর্যটন নগরী গোয়ায় ব্রিকস-বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনেও দুই নেতার মধ্যে বৈঠক হয়। তবে বাংলাদেশ ও ভারতে সাধারণ নির্বাচনের আগে শেখ হাসিনা ও মোদির মধ্যে অনুষ্ঠিত লন্ডনের বৈঠকটি খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension