
আঞ্চলিকবাংলাদেশবিজ্ঞান ও প্রযুক্তিমুক্তিযুদ্ধ
কেরানীগঞ্জের পালিত হলো তারানগর গণহত্যা দিবস
কেরানীগঞ্জের ভাওয়াল, তারানগর ইউনিয়নে গণহত্যা দিবস পালিত হয়েছে।
১৯৭১ সালের ২৫ নভেম্বর এইদিন সকালে পাক হানাদর বাহিনী ও এদেশীয় রাজাকারের দোসররা কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের ঘাটারচর ও ভাওয়াল এলাকায় হামলা চালিয়ে বাড়িঘরে আগ্নিসংযোগ,হামলা ভাংচুর, লুটপাট ও গণহত্যা চালায়।
ওই হামলায় ঘাটরচর এলাকায় ৫৭ জন ও ভাওয়াল এলাকায় ২৯ জন নিহত হন।
এ দিনটিকে স্মরণীয় করে রাখতে জন্য তারানগর বাসী প্রতিবছর ২৫ নভেম্বর গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দোয়া, গণকবরে পুস্প অর্পণ ও আলোচনা সভার আয়োজন করে।
দিবসটি উপলক্ষে বুধবার দুপুরে ভাওয়াল মনোহরিয়া খেলার মাঠে ভাওয়াল গ্রামবাসীর উদ্যোগে দোয়া, আলোচনাসভা ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা পদক প্রদান করা হয়।❐



