আন্তর্জাতিক

নতুন করোনায় শিশুরা ঝুঁকিতে

নতুন ধরণের করোনাভাইরাস বিশ্বের বিভিন্ন জায়গায় ইতোমধ্যে ছড়িয়ে পড়ছে। সংক্রমণও বেড়েছে আগের চেয়ে বেশী।

যুক্তরাজ্যের পর অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশে ব্যাপক হারে বেড়ে চলেছে সংক্রমণ। বিশেষজ্ঞদের মতে, দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা রয়েছে পরিবর্তিত করোনা ভাইরাসটির। আশঙ্কার বিষয় হলো, পুরনো করোনার প্রভাব বয়ষ্কদের মধ্যে বেশী দেখা গেলেও, এবার আক্রান্তের শিকার বেশী হচ্ছে শিশুরা।

সম্প্রতি যুক্তরাজ্যে নতুন করোনার সংক্রমণ নিয়ে এমন প্রমাণই পেয়েছেন বিশেষজ্ঞরা।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন ধরণের এ ভাইরাসে শিশুরা সহজেই আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন লন্ডনের ইমপেরিয়াল কলেজের অধ্যাপক নিল ফার্গুসন। তিনি জানান, দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে সংক্রমণের তথ্য বিশ্লেষণ করা হয়েছে, এতে দেখা গেছে নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস সংক্রমণে শিশুদের আক্রান্ত হওয়ার হার বেশী।

ব্রিটিশ সরকারের নিউ অ্যান্ড ইমার্জিং রেস্পিরেটরি ভাইরাস থ্রেটস অ্যাডভাইজারির অধ্যাপক ওয়েন্ডি বার্কলে বলেন, ‘নতুন করোনাভাইরাস মানবকোষের সঙ্গে আরও ভালোভাবে যুক্ত হয়। এতে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। সুনির্দিষ্ট করে শুধু শিশুদেরকেই আক্রান্ত করছে, তা কিন্তু নয়। বয়ষ্করাও আক্রান্ত হচ্ছে, তবে শিশুদের তুলনায় কম।’

যুক্তরাজ্যে বর্তমানে প্রায় ৭০ শতাংশের মধ্যে নতুন করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে। উদ্ভাবিত টিকা দিয়েই এর প্রতিকার সম্ভব বলে আশা করছেন ব্রিটিশ চিকিৎসকরা।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension