আন্তর্জাতিক

যুক্তরাজ্যে কঠোর লকডাউন

যুক্তরাজ্যে এবার কঠোর লকডাউনের ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনার সংক্রমণ বৃদ্ধি ও নতুন ধরন শনাক্তের পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলবে এই লকডাউন।

সোমবার রাতে জাতির উদ্দেশে এক ভাষণে সবাইকে ঘরে থাকার জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, দেশটিতে আগে দুবার লকডাউন দেওয়া হয়েছিল। তবে এবারের লকডাউন আগের তুলনায় আরও কঠোর হবে। এ সময় স্কুল ও কলেজ বন্ধ থাকবে এবং ঘরে বসে অনলাইনে শিক্ষা কার্যক্রম চলবে।

যুক্তরাজ্যে করোনায় শনাক্তের সংখ্যা বেড়েই যাচ্ছে। সবাইকে সতর্ক করে প্রধানমন্ত্রী জানান, আগামী কয়েক সপ্তাহ ‘সবচেয়ে কঠিনতম সময়’ হতে যাচ্ছে।

এছাড়া স্কটল্যান্ডের বাসিন্দাদের বাড়িতে থাকার নির্দেশনা জারি করা হয়েছে। পাশাপাশি ওয়েলসে ১৮ জানুয়ারি পর্যন্ত সব স্কুল ও কলেজ বন্ধ রাখা হবে।

টিকা দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী জানান, প্রায় এক কোটি ২২ লাখ সর্বোচ্চ ঝুঁকিতে থাকা ব্রিটিশ নাগরিক ফেব্রুয়ারির মধ্যে করোনা টিকার প্রথম ডোজ পাবেন। এদের মধ্যে রয়েছেন সামনের সারির স্বাস্থ্যকর্মী, সত্তরোর্ধ্ব ব্যক্তিরা, কেয়ার হোমের বাসিন্দা ও কর্মী এবং খুবই অসুস্থ ব্যক্তিরা।

ইংল্যান্ডের নতুন এ লকডাইনের নির্দেশনা অনুযায়ী, কারণ ছাড়া ঘর থেকে কেউ বের হতে পারবে না। প্রাতিষ্ঠানিক পরীক্ষাও অনুষ্ঠিত হবে না। এছাড়া সব অপেশাদার খেলা বন্ধ থাকবে, শুধু প্রিমিয়ার লিগ ফুটবল চলবে।

উল্লেখ্য সোমবার (৪ জানুয়ারি) যুক্তরাজ্যে নতুন করে ৫০ হাজার নাগরিক করোনা ভাইরাসের সংক্রমিত হয়েছেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension