আন্তর্জাতিক

আইএস ১১ পাকিস্তানিকে হত্যা করেছে

জঙ্গিগোষ্ঠী আইএস পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ১১ জনকে অপহরণ করে হত্যার পর দায় স্বীকার করেছে। নিহতদের সবাই বোলান জেলার কয়লা খনির শ্রমিক। রবিবার খনি থেকে অপহরণের পর তাদের জবাই করে হত্যা করে জঙ্গিরা।

স্থানীয় কর্মকর্তারা বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, খনি শ্রমিকদের মধ্যে ছয়জন ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

এদিকে মোবাইল ফোনে ধারণকৃত ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজ পাওয়ার কথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভয়েস অব অ্যামেরিকা। খবরে বলা হয়, খনির পাশে একটি ছোট্ট ঘরের মেঝেতে হতাহতদের জবাই করে ফেলে রাখা হয়েছিল।

হত্যার সময় তারা পিছমোড়া করে বাঁধা অবস্থায় ছিলেন এবং তাদের চোখও বাঁধা ছিল। এক বিবৃতিতে আইএস এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। ধারণা করা হচ্ছে, কেবল ভিন্ন মতাদর্শী হওয়ার কারণেই আইএসের টার্গেটে পরিণত হয়েছে সংখ্যালঘু এই শিয়া হাজারা জনগোষ্ঠীর লোকেরা।

আইএসের এ হত্যাকাণ্ড ‘কাপুরুষোচিত’ ও ‘অমানবিক সন্ত্রাসী তৎপরতা’ বলে নিন্দা জানিয়ে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। অন্যদিকে ঘটনার প্রতিবাদে ও নিজেদের নিরাপত্তার দাবিতে স্থানীয় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে হাজারা জনগোষ্ঠীর লোকেরা।

মধ্যপ্রাচ্যে উগ্র মৌলবাদী জঙ্গিগোষ্ঠী আইএসের পতন হলেও বেশ কয়েকবছর ধরেই পাকিস্তান ও আফগানিস্তানে সক্রিয় আছে তারা। এখানে তাদের প্রধান লক্ষ্য সরকারি বাহিনী, শিয়া মুসলিম ও ভিন্ন ধর্মাবলম্বিরা।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension