ভারত

ভারতে খুনি ভাড়া করে মেয়েকে জ্যান্ত পুড়িয়ে হত্যা!

ভারতের উত্তরপ্রদেশের গোরখপুরে এক তরুণীকে তার পরিবারের লোকজন দেড় লাখ টাকায় খুনি ভাড়া করে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

হতভাগ্য ওই তরুণীর নাম রঞ্জনা যাদব। এক মুসলিম যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় পরিবারের লোকজন তাকে এভাবে পরিকল্পিতভাবে হত্যা করে। খবর ইয়েনি সাফাকের।

পুলিশ জানায়, ভাড়াটে ওই খুনির নাম বরুণ তিওয়ারি। ভিন্ন ধর্মের যুবককে ভালোবাসায় তাকে জ্যান্ত পুড়িয়ে হত্যার জন্য ভাড়াটে ওই খুনিকে দেড় লাখ রুপি দেয় মেয়েটির পরিবার।

এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তরুণীর বাবা, ভাই ও ভগ্নিপতিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার তাদের গ্রেফতার করা হয়।

ভাড়াটে খুনি বরুণ তিওয়ারিকে হন্নে হয়ে খুঁজছে পুলিশ। হত্যার শিকার তরুণরি বাবা পুলিশের কাছে মেয়েকে ভাড়াটে খুনি দিয়ে পুড়িয়ে মারার কথা স্বীকার করেছেন।

পুলিশকে তিনি বলেন, তার মেয়ে এক মুসলিম যুবকের সঙ্গে প্রেম করছিল। নিষেধ করার পরও ফিরে না আসায় ছেলে ও জামাতাকে সঙ্গে নিয়ে মাহুলি গিয়ে ওই খুনিকে ভাড়া করে আনা হয়।

মুখ ও হাত বেঁধে মোটরসাইকেলে করে মরুভূমির কাছে জিগিনা নামে একটি গ্রামে নিয়ে ঘরে বন্দি করে তাতে আগুন ধরিয়ে দিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হয় তাকে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension