ভারত

মমতার ‘ভাইপোর স্ত্রীকে’ জিজ্ঞাসাবাদের আগেই মমতা হাজির

ভারতের পশ্চিমবঙ্গে ‘মমতার ভাইপো’ খ্যাত রাজনীতিবিদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কয়লা পাচারের অভিযোগ তুলেছে বিজেপি। এর প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজার স্ত্রীর বিরুদ্ধে তদন্তে নেমেছে ভারতের কেন্দ্রীয় সংস্থা সিবিআই।

কিন্তু মঙ্গলবার সকালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই কর্মকর্তারা পৌঁছানোর আগেই বাড়িতে হাজির হয়েছেন তৃণমূল নেত্রী মমতা। মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার চার মিনিট পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছান কর্মকর্তারা। এ নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয় পশ্চিমবঙ্গে।

ভারতের তৃণমূল কংগ্রেসের সাবেক মন্ত্রী ও বর্তমান বিজেপির নেতা শিবেন্দু অধিকারীর গত ২ ফেব্রুয়ারি রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবৈধভাবে কয়লা উত্তোলন ও ব্যাংককে অর্থ পাচারের অভিযোগ করেন। যদিও কয়লাকাণ্ডের তদন্তের জিজ্ঞাসাবাদে এসব অভিযোগ অস্বীকার করেন রুজিরা। থাইল্যান্ডে তার কোন ব্যাংক একাউন্ট নেই বলেও দাবি করেছেন তিনি।

বিধানসভা নির্বাচনের আগে এমন ঘটনায় উত্তেজনা বিরাজ করছে পশ্চিমবঙ্গে। সম্প্রতি রাজ্যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের পর থেকেই নির্বাচনী প্রচারের পালে হাওয়া লেগেছে বিজেপির। আর বিরোধী শিবিরকে সামলাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে কেন্দ্র সরকারের দল তৃণমূলকে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension