ভারত

পামেলাকে ফাঁসাতেই চক্রান্ত!

শনিবার পশ্চিমবঙ্গের আদালত চত্বরে কার্যত জোর গলাতে বিজেপির এক নেতার বিরুদ্ধে অভিযোগ এনেছেন পামেলা। গতকালই পামেলা এবং তার বন্ধু প্রবীরকে কোকেন-সহ গ্রেফতার করে পুলিস। এরপর আলিপুর আদালতে নিয়ে আসা হয় তাঁকে। সেখানেই কৈলাস ঘনিষ্ট বিজেপি নেতা রাকেশ সিং-এর কথা তোলেন পামেলা। কিন্তু কেন এই অভিযোগ। কোথা থেকেই বা যোগসূত্র তৈরি হল রাকেশ এবং পামেলার?

জি নিউজ জানিয়েছে, পামেলা, প্রবীরদের মতো যুব নেতারা নির্বাচনের টিকিট চাইছিলেন। বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগও শুরু করেন তাঁরা। এই সময়েই রাকেশ ঘনিষ্ঠ এক বিজেপি নেতা পামেলা এবং প্রবীরের সঙ্গে যোগাযোগ হয়।

গতকাল এক নেতার সঙ্গে পামেলাদের দেখা করাতে নিয়ে যায় রাকেশ ঘনিষ্ঠ ওই যুবক। গাড়িতে ছিলেন পামেলা, প্রবীর, ওই যুবক এবং সোমনাথ নামে এক নিরাপত্তারক্ষী। খবর, পামেলা গাড়ির সামনের সিটে বসেছিলেন। গাড়ির পিছনে প্রবীর এবং সোমনাথে মাঝে ছিলেন ওই যুবক।

জি নিউজ আরও জানায়, নিউআলিপুরে সবাই একবার গাড়ি থেকে নেমেছিলেন। তখনও গাড়িতেই বসেছিলেন যুবক। সেখানেই নাকি তিনি জামা বদল করেন। এরপর গাড়িতেই দুটো প্যাকেট ফেলে চলে যান, আর এই গোটা ঘটনা রাকেশের নির্দেশেই হয়েছে বলে দাবি পামেলাদের তরফের। ব্যক্তিগত আক্রোশ থেকেই এই কাজ বলছেন পামেলা-প্রবীরের ঘনিষ্ঠ সূত্র। বিজেপির লিগাল সেলের তরফ থেকে যে আইনজীবী দাঁড়িয়েছেন তাঁরা ঘটনাটিকে চক্রান্ত এবং তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন। এখনও স্পষ্ট নয় আসল কারণ। তদন্ত চালাচ্ছে পুলিস। আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত পামেলাসহ ধৃত মোট তিনজনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension