যুক্তরাষ্ট্র

২৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছে জর্জ ফ্লয়েডের পরিবার

যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে পরিবারকে ২৭ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ২২৮ কোটি টাকার বেশি দিচ্ছে মিনিয়াপোলিস শহর কর্তৃপক্ষ। 

মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের মেয়র জ্যাকব ফেরি ক্ষতিপূরণের মাধ্যমে মামলার নিষ্পত্তির কথা জানিয়েছেন।

গত বছরের মে মাসে নিরস্ত্র ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় সারা বিশ্বে নিন্দার ঝড় ওঠে। ওই সময় জোরদার হয় ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন।

জাল নোট ব্যবহারের অভিযোগে টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা জর্জ ফ্লয়েডকে (৪৬) গত বছর ২৫ মে আটক করা হয়। আটকের পর ডেরেক চৌভিন নামের এক পুলিশ কর্মকর্তা ঘাড় হাঁটু দিয়ে সড়কে চেপে ধরলে তিনি মারা যান।

এ ঘটনায় চৌভিনকে আসামি করা হয়, বর্তমানে মামলা চলমান রয়েছে। শুনানি শুরু হবে ২৯ মার্চ।

এর আগে মিনিয়াপোলিস সিটি কাউন্সিল প্রাক-বিচার নিষ্পত্তির পক্ষে ভোট দেয়।

ফ্লয়েডের পরিবারের পক্ষ থেকে আইনজীবী বেন ক্রম্প জানান, এ ধরনের মৃত্যুর জন্য এটাই সবচেয়ে বড় প্রাক-বিচার নিষ্পত্তি। যা একজন কালো মানুষের অধিকার ও পুলিশের বর্ণবাদী আচরণের বিরুদ্ধে শক্তিশালী বার্তা দিল।

ফ্লয়েডের বোন ব্রিজেট ফ্লয়েড বলেন, ন্যায়বিচার পাওয়ার এই কঠিন যাত্রায় একটা সমাধানে পৌঁছাতে পেরে আমার পরিবার সন্তুষ্ট। আমাদের হৃদয় ভাঙার পরও আমরা জেনে স্বাচ্ছন্দ্যবোধ করছি যে, জর্জ ফ্লয়েড বিশ্বকে দেখিয়েছে কীভাবে বেঁচে থাকতে হয়।

এ ঘটনায় পুলিশ কর্মকর্তা চৌভিনের বিরুদ্ধে কয়েকটি ধারায় অভিযোগ আনা হয়েছে। যদি সবগুলো অভিযোগ প্রমাণিত হয় তবে কমপক্ষে ৬৫ বছরের জেল কাটাতে হবে তাকে। তবে তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করছেন।❐

এপি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension