আন্তর্জাতিক

ল্যাব নয়, প্রাণী হয়ে মানবদেহে ছড়িয়েছে করোনা: ডব্লিউএইচও

পরীক্ষাগার থেকে নয়, বরং বাদুড়ের শরীর থেকে প্রাণীদের মাধ্যমে মানুষের শরীরে করোনাভাইরাস (কভিড-১৯) ছড়িয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) রিপোর্টে উঠে এসেছে।

সংবাদ সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এর বরাত দিয়ে আনন্দবাজার এ কথা জানিয়েছে।

এপি জানায়, তাদের হাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ সংক্রান্ত একটি প্রাথমিক রিপোর্ট এসেছে।

সম্প্রতি চীনে গিয়ে একটি গবেষণা চালিয়েছে বৈশ্বিক সংস্থাটি। এই গবেষণায় চীনা সরকারও যুক্ত ছিল। সেই গবেষণার রিপোর্ট অবশ্য এখনো প্রকাশিত হয়নি।

প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, চীনের ল্যাবরেটরি থেকে কোনোভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া যায়নি। মনে হচ্ছে, বাদুড়ের শরীর থেকে প্রাণীদের মাধ্যমেই মানুষের শরীরে ছড়িয়েছে এই ভাইরাস।

গত ২০১৯ সালে চীনের উহান থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরে আঙুল উঠেছিল চীনের দিকে। অনেক দেশ অভিযোগ করেছিল, চীনের একটি পরীক্ষাগার থেকে কোনোভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension