
মেগা হোম রিয়েলটির বাংলাদেশ সোসাইটির সভাপতির প্রথম মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা
যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাদেশি প্রবাসীদের সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদের কামাল আহমেদের প্রথম মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন নিউ ইয়র্কের রিয়েল এস্টেট ব্যবসা প্রতিষ্ঠান মেগা হোম রিয়েলটির মইনুল ইসলাম।
কামাল আহমেদ গেল বছর ৫ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত মারা যান। আজ তার মৃত্যুর এক বছর পূর্ণ হলো।
মেগা হোম রিয়েলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে মইনুল ইসলাম নিউ ইয়র্কে বসবাসরত কামাল আহমেদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, কামাল আহমেদের সততা আমাদের জন্যে উপমা হয়ে থাকবে। তিনি প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় আত্মনিবেদিত ছিলেন। তার চলে যাওয়ার সময়ে এটি ছিল না। তার এই প্রস্থান বাংলাদেশের সকল মানুষের জন্যেই অপূরণীয় ক্ষতি। তিনি আজও সমানভাবে আমাদের মাঝে বিদ্যমান।
কামাল আহমেদের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার ললিতা গ্রামে। তিনি নিউ ইয়র্কের কুইন্সে থাকতেন। গেল বছর মার্চে অসুস্থ হলে তাকে নিউ ইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে তার শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়।
তার অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ৫ এপ্রিল ভোরে তিনি মারা যান।❐



