প্রবাস

অনৈতিক কর্মকাণ্ডের দায়ে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ চার নারী গ্রেফতার

অনৈতিক কর্মকাণ্ডের দায়ে একটি হোটেল থেকে বাংলাদেশিসহ চার নারীকে গ্রেফতার করেছে মালয়েশিয়া পুলিশ।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে জেলা পুলিশ সদর দফতরের অপরাধ তদন্ত বিভাগের (বিএসজে) একটি দল অভিযান চালিয়ে রাজধানী কুয়ালালামপুরের জালান নাগাসারির একটি হোটেল থেকে এদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি, দুজন থাই এবং একজন উগান্ডার।

বুধবার এক বিবৃতিতে সহকারী কমিশনার মোহামাদ জয়নাল আবদুল্লাহ জানিয়েছেন, অভিযানের সময় বাংলাদেশি নারী ওই হোটেল এলাকায় তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করছিলেন এবং অন্য তিন নারী অনৈতিক কাজে লিপ্ত ছিল। অভিযানে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ৪ এপ্রিল থেকে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিল এ ৪ নারী। দণ্ডবিধি ৩৭৩ ও ৩৭২ বি এবং ইমিগ্রেশন আইনে অধিক তদন্তে, গ্রেফতারকৃতদের ১৭ এপ্রিল পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension