নিউ ইয়র্কপ্রবাসযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র অভিবাসী সেই আকায়েদের যাবজ্জীবন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সাবওয়ে স্টেশনে পাইপ বোমার বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করা বাংলাদেশি অভিবাসী আকায়েদ উল্লাহর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

বৃহস্পতিবার ম্যানহাটন ফেডারেল আদালত তাকে এই দণ্ড দিয়েছেন। খবর এনবিসি।

এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নামে ওই হামলা চালানোর চেষ্টা করেন আকায়েদ উল্লাহ।

সাজা ঘোষণার সময় আদালতের বিচারক রিচার্ড জে সুলিভান বলেন, “আকায়েদ উল্লাহ’র যাবজ্জীবন সাজা হওয়াই যথার্থ। তার অপরাধ সত্যিকার অর্থেই বর্বরোচিত ও জঘন্য।”

এদিকে সাজা ঘোষণার আগে অবশ্য আকায়েদ উল্লাহ তার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করে বলেন, “বিজ্ঞ আদালত, আমি যা করেছি, তা ভুল ছিল। আমি আমার অন্তরের অন্তস্থল থেকে বলছি, আমি অত্যন্ত দুঃখিত। আমি নিরপরাধ মানুষের ক্ষতি করাকে সমর্থন করি না।”

৩১ বছর বয়সী আকায়েদ উল্লাহ ২০১৭ সালে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নামে ওই হামলা চালানোর চেষ্টা করেন। ওই বছরের ১১ ডিসেম্বর সকালে ঘরে তৈরি পাইপবোমা নিয়ে নিউইয়র্কের এইটিনথ অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে বিস্ফোরণের চেষ্টা চালান। কিন্তু বোমাটি পুরোপুরি ফাটেনি। এতে আকায়েদসহ চারজন আহত হন। পরে ২০১৮ সালে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার, গণপরিবহন ব্যবস্থায় বোমার বিস্ফোরণ এবং জঙ্গিগোষ্ঠী আইএসকে সহযোগিতার দায়ে দোষী সাব্যস্ত করা হয় তাকে।

মামলার শুনানির সময় সরকারি কৌঁসুলিরা আকায়েদ উল্লাহর যাবজ্জীবন সাজাই দাবি করেছিলেন। তাদের বক্তব্য ছিল, আকায়েদ জঙ্গিগোষ্ঠী আইএসের নামে পূর্বপরিকল্পিত ওই হামলা চালিয়েছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension