প্রবাস

নিউইয়র্কে ‘আমরা ‘৯৩ আমেরিকা’ ইফতার ও মিলন মেলা

কয়েক বছর ধরে বাংলাদেশের ১৯৯৩ সালে যারা এসএসসি পাশ করেছেন কিংবা পরীক্ষার্থী ছিলেন, তারা ফেসবুকমাধ্যমে ‘আমরা ৯৩ আমেরিকা’ নামে একটা প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়েছেন।

গেল কয়েক বছর ধরে দেশের বিভিন্ন বিভাগে বড় বড় মিলন মেলা, কনসার্ট ও কনভেনশন করে আসছে। এরই ধারাবাহিকতায় গেল এক বছরে যুক্তরাষ্ট্রেও ‘৯৩ সালে এসএসসি পরীক্ষার্থী ও উত্তীর্ণ ছাত্রছাত্রীরা ফেসবুকেরমাধ্যমে ঐক্যবদ্ধ হয়।

‘আমরা ৯৩ আমেরিকা’ গ্রুপটির অ্যাডমিন রাসেল হাসান নিজেও ‘৯৩ ব্যাচের ছাত্র।

গেল ২৪ এপ্রিল জ্যাকসন হাইটসের কাবাব কিং রেস্টুরেন্টে এক ইফতার ও মিলন মেলার আয়োজন করা হয়। এ আয়োজনে শুধুমাত্র ‘৯৩ ব্যাচের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

‘আমরা ৯৩ আমেরিকা’ প্রতিষ্ঠার প্রথম বছর পূর্তী আগামী ১ আগস্ট। ওইদিন নিউ ইয়র্কের লং আইল্যান্ডের হেক শেয়ার স্টেট পার্কে দিনব্যাপী এক মিলন মেলা ও বন ভোজনের আয়োজন করা হবে। ওই আয়োজনে ‘৯৩ ব্যাচের ছাত্রছাত্রীদের পরিবার, আত্মীয় ও বন্ধুবান্ধবদের অংশগ্রহণ থাকবে।

উল্লেখ্য, ২৪ এপ্রিলের ইফতার একযোগে আমেরিকার অন্যান্য অঙ্গরাজ্যেও আয়োজিত হয়েছে।❐

সংবাদ বিজ্ঞপ্তি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension