প্রবাস

নিউ ইয়র্কে চট্টগ্রাম সমিতির নতুন নির্বাচন কমিশন গঠন

নিউ ইয়র্কে চট্টগ্রাম সমিতির নতুন নির্বাচন কমিশনের সাথে চট্টগ্রামবাসীর মতবিনিময় সভা আয়োজিত হয়েছে। জ্যাকসন হাইটসের পালকী পার্টি সেন্টারে আয়োজিত এ মতবিনিময় সভায় চট্টগ্রাম সমিতির বর্তমান নাজুক পরিস্থিতি নিয়ে আলোচনা ও এর থেকে উত্তরণে গেল ৪ এপ্রিল শপথ গ্রহণের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়।

মতবিনিময় সভা সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার হাসান চৌধুরী এবং পরিচালনা করেন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দু।

সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল বছর ৫ সেপ্টেম্বর ও ১২ সেপ্টেম্বর দুই দিন শপথের মাধ্যমে মোট ৯ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেন প্রয়াত সভাপতি আবদুল হাই জিয়া। ওই কমিশনের প্রধান কমিশনার নির্বাচিত হন শাহজাহান মাহমুদ। বক্তারা অভিযোগ করেন, কমিশন বিগত ৬ মাসে নির্বাচন সংক্রান্ত কোনো কর্মসূচী গ্রহণ করে নি। শুধু কয়েকদিনপর পর পত্রিকায় একটা বিজ্ঞাপন ছাড়া আর কোনো অগ্রগতি চট্টগ্রামবাসী দেখে নি।

তারা অভিযোগে আরো বলেন, সমিতির গুটিকয়েক ব্যক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে কমিশনার শাহজাহান মাহমুদ নির্বাচন করতে ব্যর্থ হয়েছেন। কার্যকরী কমিটি ও সমিতির সদস্যরা শাহজাহান মাহমুদের ৯ সদস্যের নির্বাচন কমিশন বাতিল করে  ৮ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সংগঠনের ১৫ ধারায় ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন করার বিধান রয়েছে।  নতুন কমিশনের প্রধান হয়েছেন জনাব হাসান চৌধুরী। পরবর্তী চারজন আবু তালেব চৌধুরী চান্দু, মোর্শেদরিজভী, নাছির উদ্দিন ও নেজাম আহমেদ।

৪ এপ্রিল শপথ গ্রহণের মাধ্যমে নতুন নির্বাচন কমিশনের কাজ শুরু করেছে। তারই ধারাবাহিকতায় ২৩  এপ্রিল সাধারণ চট্টগ্রামবাসীর সাথে মতবিনিময়ের মাধ্যমে তারা নতুন নির্বাচনের তফসীল ঘোষনাকরেন।

উপস্থিত’ ছিলেন সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, সাবেক সাধারণ সম্পাদক মনির আহমেদ, সাবেক সভাপতি সরোয়ার জামান, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, সাবেক নির্বাচন কমিশনার মাকসুদুল হক চৌধুরী, বতর্মান সাধারণ সম্পাদক মো. সেলিম, সহ সভাপতি মাসুদ হোসেন সিরাজী, যুগ্ম সাধারণসম্পাদক মহিউদ্দিন খোকন, কোষাধ্যক্ষ মীর কাদের রাসেল, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল,আবুল কাসেম (চট্টল কাসেম), তৌহিদুল আলম, এরশাদ চৌধুরী, মো. বদিউল আলম, তারেক চৌধুরী দিপু, আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি হেলাল মাহমুদ, সাধারণ সম্পাদক হাফেজ মো. ওয়াসিমসিদ্দিকী, জসিম চৌধুরী, মো. আজম, সেলিম হারুন, আইয়ুব আনসারী, আলী আকবর বাপ্পী, নাজিম উদ্দীন, স্বপন চৌধুরী, মো. মনসুর বাবু, এরশাদ চৌধুরী, হাজী আবদুর রহমান, শফিউল আলমপ্রমুখ।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension