আন্তর্জাতিক

বাংলাদেশসহ সাতটি দেশের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা মালদ্বীপের

করোনার সংক্রমণ ঠেকাতে মালদ্বীপ সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সাতটি দেশের পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ শনিবার (০৮ মে) এ নিষেধাজ্ঞার কথা ঘোষণা দেয়।

সাত দেশ হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল ও ভুটান।

মালদ্বীপের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আদেশে জানিয়েছে, রোববার থেকে দক্ষিণ এশিয়ার সাতটি দেশের পর্যটকদের মালদ্বীপে প্রবেশ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এর পাশাপাশি এই দেশগুলোর ওয়ার্ক পারমিটধারী ব্যক্তিদের মালদ্বীপে পৌঁছানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension