
টাইমস স্কয়ারে চার বছরের শিশু গুলি বিদ্ধ হয়েও কাঁদে নি
জাহান আরা দোলন: টাইমস স্কয়ারে পায়ে গুলিবিদ্ধ চার বছরের মেয়ে শিশুকে হাসপাতালে নেওয়ার পথে একেবারেই কাঁদে নি বলে জানিয়েছে শিশুটিকে কোলে করে নিয়ে যাওয়া এক পুলিশ কর্মকর্তা।
অফিসার অ্যালিসা ভোগেল নিউ ইয়র্ক পোস্টকে বলেছেন, ‘ছোট্ট মেয়েটি খুবই শক্ত ছিল। সে টর্নিকেট (রক্ত বন্ধ করার ব্যাণ্ডেজ বা যন্ত্রবিশেষ) দেওয়ার সময় ছাড়া একটাবারও কাঁদে নি। তখন সে চিৎকার করেছিল কারণ এটাতে ভীষণ ব্যথা লাগে।’
শনিবারে, টাইমস স্কয়ারে বিকেল ৫ টার দিকে বিরোধের সময় গুলি চালনায় মোট তিনজন ভুলক্রমে গুলিবিদ্ধ হয়। চার বছর বয়সী ব্রুকলিনের মেয়ে শিশুটি ছিল এই তিনজনের মধ্যে একজন।
রোড আইল্যান্ডের ২৩ বছরের ওয়েন্ডি ম্যাগরিনাটকে পায়ে গুলি লেগেছিল, এবং নিউ জার্সির একজন ৪৩ বছর বয়সী নারীর পায়েও গুলি লেগেছিল। সবাই দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।❐
নিউ ইয়র্ক পোস্ট অবলম্বনে



