
আমরা চুপ থাকব না: আলজাজিরা
মাত্র এক ঘণ্টার নোটিশে হামলা চালিয়ে ফিলিস্তিনের গাজায় মার্কিন গণমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার কার্যালয়কে গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী।
এ ঘটনার পর এক প্রতিক্রিয়ায় সংবাদমাধ্যম আলজাজিরা বলেছে, তারা চুপ করে থাকবে না।
শনিবার ইসরাইলের হামলায় গাজায় অবস্থিত ১১ তলা বিশিষ্ট আল-জালা টাওয়ার ভেঙে পড়ে। ওই টাওয়ারে আলজাজিরা ও আলজাজিরা ও অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) অফিস ছিল। পাশাপাশি সেটি আবাসিক ভবন হিসেবেও ব্যবহার করা হতো।
টাওয়ারটি গুঁড়িয়ে যাওয়ার পর সরাসরি সম্প্রচারে আল জাজিরার জেরুজালেম ব্যুরোর প্রধান ওয়ালিদ আল-ওমারি বলেন, ‘এটা স্পষ্ট যে যারা যুদ্ধ করছে তারা গাজায় শুধু ধ্বংস আর মৃত্যুই বাড়িয়ে চলছে না, তারা গণমাধ্যমগুলোকেও চুপ করিয়ে দিতে চায়। যারা এগুলো প্রত্যক্ষ করছে, তথ্য সংগ্রহ করছে ও সত্যের প্রতিবেদন করছে তাদের মুখ বন্ধ করে দিতে চায়। কিন্তু এটি অসম্ভব। আমরা চুপ থাকব না।’
তিনি আরও বলেন, ‘ইসরায়েলি সেনারা গাজা উপত্যকায় যেসব অপরাধ নিয়মিত করে চলছে এটি তারই অংশ।’
শনিবার ইসরাইলি বিমান হামলায় টাওয়াটি গুঁড়িয়ে যাওয়ার ছবি ও ভিডিও নেটমাধ্যমে প্রকাশ হয়ে।
ভিডিওতে দেখা যায়, বোমা হামলার পর ভবনটি মাটিতে ভেঙে পড়েছে। ভবনটির ধ্বংসস্তূপ চারদিকে ছড়িয়ে পড়েছে।❐
Our incredible Gaza prod Safwat has been carrying our coverage & makes a key point. Gaza is tiny and locked in. Hamas, PIJ and others are woven thru society- whether relatives/neighbours. “The 2 million people will have to leave Gaza if you have to move away from the factions” pic.twitter.com/rYHACk9HvX
— Stefanie Dekker (@StefanieDekker) May 15, 2021



