
সাহিত্য
কবি জয় গোস্বামী করোনায় আক্রান্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কবি জয় গোস্বামী। তাকে পশ্চিমবঙ্গের কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আনন্দবাজার পত্রিকা জানায়, রোববার দুপুরে তার করোনা পরীক্ষা হয়। রাতে রিপোর্ট পজিটিভ আসার আগেই সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
কবির অবস্থা আপাতত স্থিতিশীল চিকিৎসকরা জানিয়েছেন।
জয়ের স্ত্রী কাবেরী গোস্বামীও আসুস্থ। তারও করোনার মৃদু উপসর্গ রয়েছে। ঝুঁকি না নিয়ে জয়ের সঙ্গে কাবেরীকেও ভর্তি করা হয় হাসপাতালে। তিনিও ভাল আছেন বলে জানা গেছে।
জয়ের মেয়ে দেবত্রী বলেন, বাবা ও মায়ের অক্সিজেনের মাত্রা এখনও পর্যন্ত স্বাভাবিক। সকাল থেকেই শরীর খারাপ ছিল। জ্বর বাড়তে থাকে। তার পরেই কোভিড পরীক্ষা করানো হয়। কিন্তু রিপোর্ট আসার আগেই ভর্তি করে দেওয়ার সিদ্ধান্ত নিই আমরা।❐



