
প্রবাস
কাউন্সিল পদে প্রার্থী হবেন শাহ শহীদুল হক (সাঈদ)
নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস, এলমহার্স্ট করোনা থেকে এ বছরের ২ নভেম্বর ডিস্ট্রিক্ট ২৫ সিটি কাউন্সিল নির্বাচনে কাউন্সিল পদে প্রার্থী হতে যাচ্ছেন শাহ শহীদুল হক (সাঈদ)।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক ছাত্র নেতা এবং ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ’র ফাউন্ডার প্রেসিডেন্ট শাহ শহীদুল হক (সাঈদ)সিটি কাউন্সিল পদে প্রার্থী হবেন বলে জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহ শহীদুল হক (সাঈদ) গেল ৩০ বছর ধরে আর্ত মানবতার সেবায় নিয়োজিত রয়েছেন এবং কোভিড-১৯ যোদ্ধা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুবিধা বঞ্চিত নিউ ইয়র্কের সিনিয়র সিটিজেন, পুরনো পেনশন ব্যবস্থা, কোভিড-১৯ কালে আনএম্পলয়মেন্ট ও সবধরনের ভাতাসহ সকল অব্যবস্থাপনার পরিবর্তনে শাহ শহীদুল হক (সাঈদ) কাজ করবেন।



