নিউ ইয়র্কপ্রধান খবরপ্রবাসবাংলাদেশভারত

নিউ ইয়র্কে বাংলা চ্যানেলের প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবে ধ্রুবতারা সম্মাননা প্রদান

সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল ‘ধ্রুবতারা সম্মাননা’ প্রদানের আয়োজনটি। দেশ ও জাতির জন্যে যারা গৌরবময় ভূমিকা রেখেছেন, তেমন বিশিষ্টজনরাই 'ধ্রুবতারা সন্মাননার জন্যে নির্বাচিত হন বলে জানিয়েছেন আয়োজক শাহ্‌ জে. চৌধুরী।

নিউ ইয়র্ক প্রতিনিধি: ‘কোটি প্রাণ একসাথে’ স্লোগানকে ধারণ করে বাংলা ভাষা আর সংস্কৃতির দায় কাঁধে নিয়ে দুই বছর আগে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে পথ চলতে শুরু করেছিল যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘বাংলা চ্যানেল।’ দর্শকদের অবিরাম তথ্য ও বিনোদনের চাহিদা পূরণ করতে থাকা বাংলা চ্যানেল কেবলমাত্র একটি টেলিভিশন চ্যানেল নয়; একটি স্বপ্ন, একটি পরিবার।

সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচারের ভিন্নতার কারণে কয়েক মাসের মধ্যেই বাংলা চ্যানেল দর্শককে আকর্ষণ করতে সক্ষম হয়। সৃজনশীল, দক্ষ ও মেধাবী মানুষের নেতৃত্বে রুচিশীল, অত্যাধুনিক কারিগরি ব্যবস্থাপনায় নতুন নির্মাণশৈলীর উপস্থাপনের মধ্যদিয়ে দর্শক নন্দিত হয়ে ওঠে। বর্তমানে নিউ ইয়র্ক ছাড়িয়ে বাংলাদেশ ও ভারত পর্যন্ত বিস্তৃত বাংলা ভাষাভাষীদের কাছে পরিচিতি অর্জন করেছে চ্যানেলটি।

বাংলা চ্যানেলের ভাইস প্রেসিডেন্ট ফৌজিয়া জে চৌধুরী

বাংলা চ্যানেল-এর দুইবছর পূর্তি এবং তিন বছরে পদার্পণ উদযাপন অনুষ্ঠান গত ১৬ জুলাই আয়োজন করা হয় নিউ ইয়র্ক শহরের উডসাইডে গুলশান ট্যারেস মিলনায়তনে। বর্ণিল এই আনন্দ-অনুষ্ঠানটি এদিন উৎসবে পরিণত হয়। নিউ ইয়র্ক বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী, গুণী-সুধী, কূটনীতিক আর কণ্ঠশিল্পীরা উপস্থিত হয়েছিলেন এ অনুষ্ঠানে।

মার্কিন মূলধারার রাজনীতিবিদরাও এসে শামিল হয়েছিলেন আনন্দ উদযাপনে। তবে বক্তাদের দীর্ঘ বক্তব্যের বিড়ম্বনা ছিল না। সেতার বাদনের রাগ মূর্ছনা, তবলার বোল, তারসঙ্গে রাগের কসরত ওই পাশ্চাত্যে হাজির করেছিল প্রাচ্যকে।শিশু শিল্পীদের বেহালা বাদন, হাওয়াইয়ান গিটারের সুর আবিষ্ট আবিষ্ট হয়েছিলেন অতিথিরা।তাতে ঘি ঢেলেছিল বাঙালি তরুণীদের নৃত্যের ছন্দ।নাচের ফুটে মুদ্রায় উঠেছিল চিরাচরিত গ্রামীণ বাংলার আখ্যান।

ধ্রুবতারা সন্মাননা

সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল ‘ধ্রুবতারা সম্মাননা’ প্রদানের আয়োজনটি। দেশ ও জাতির জন্যে যারা গৌরবময় ভূমিকা রেখেছেন, তেমন বিশিষ্টজনরাই ‘ধ্রুবতারা সন্মাননার জন্যে নির্বাচিত হন বলে জানিয়েছেন আয়োজক শাহ্‌ জে. চৌধুরী।

এবারই প্রথমবারের মতো জানানো হলো, ‘ধ্রুবতারা সম্মাননা।’ যাদেরকে এই সন্মাননা দেয়া হয়েছে তাঁরা হলেন, সুর সম্রাট শেখ সাদী খান (একুশে পদকপ্রাপ্ত), বরেণ্য কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায় (একুশে পদকপ্রাপ্ত), স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী শহীদ হাসান (কণ্ঠযোদ্ধা), চিকিৎসক মোহাম্মদ মেরাজুল হক সোহাগ এবং নিউ ইয়র্কে বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ সোসাইটি অফ নিউইয়র্ক। প্রথম তিন গুণীজনকে সন্মাননা জানানো হয় তাঁদের বর্ণাঢ্য কর্মময় জীবনকে শ্রদ্ধা জানিয়ে। চিকিৎসক মোহাম্মদ মেরাজুল হক সোহাগ এবং বাংলাদেশ সোসাইটি অফ নিউইয়র্ক সংগঠনটিকে সন্মাননা জানানো হয় করোনাকালে মানবসেবায় অনন্য ভূমিকার জন্য এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র এবং ক্রেস্ট তুলে দেন যুক্তরাষ্ট্র ও নিউ ইয়র্কের মুলধারার রাজনীতিবিদরা।

কথা বলছেন বাংলা চ্যানেলের প্রেসিডেন্ট ও সিইও শাহ্‌ জে. চৌধুরী।

নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান জন লু’র কাছ থেকে বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বিশিষ্ট নির্মাণ ব্যবসায়ী এম. আজিজ বাংলাদেশ সোসাইটির পক্ষে ‘ধ্রুবতারা সম্মাননা ২০২১’ স্মারক, সদন এবং ক্রেস্ট গ্রহণ করেন। কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায়কে সম্মাননা ২০২১ স্মারক, সনদ ও ক্রেস্ট তুলে দেন নিউ ইয়র্ক শহরের ডিস্ট্রক্ট-৩৪ এর অ্যাসেম্বলিওম্যান জেসিকা গঞ্জালেস রোজাস। কণ্ঠশিল্পী শহীদ হাসানকে ‘ধ্রুবতারা সম্মাননা ২০২১’ স্মারক, সনদ ও ক্রেস্ট তুলে দেন জ্যাকসন হাইটস এলাকা থেকে সদ্য প্রাইমারিতে নির্বাচিত (ডিষ্ট্রিক্ট-২৫ এর অ্যাসেম্বলিম্যান প্রার্থী) শেখর কৃষাণ। অনুষ্ঠানে অপর দু’জন সম্মাননা প্রাপ্ত অনুপুস্থিত ছিলেন। মোহাম্মদ মেরাজুল হক সোহাগের মা মাহমুদা নার্গিস ‘ধ্রুবতারা সম্মাননা ২০২১’ স্মারক, সদন ও ক্রেস্ট গ্রহণ করেন। তাঁর হাতে সম্মাননা স্মারক, সনদ ও সাল তুলে দেন অ্যাসেম্বলিওম্যান ক্যাটলিনা ক্রুজ এবং শেখ সাদী খানের পক্ষে সম্মাননা স্মারক, সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন লেখক, কবি ও সাংবাদিক দর্পণ কবীর। অনুষ্ঠানে স্টেট অ্যাসোম্বলিম্যান জন লু বাংলা চ্যানেলকে পোক্লেমেশন উপহার দেন। জন লু’র কাছ থেকে বাংলা চ্যানেলের চেয়ারম্যান ও প্রেসিডেন্ট পোক্লেমেশন গ্রহণ করেন।

বাংলা চ্যানেলের চেয়ারম্যান একেএম ফজলুল হক

অনুষ্ঠানে মূলধারার রাজনীতিবিদ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখতে গিয়ে বাংলা চ্যানেলের পথচলায় শুভকামনা জানান এবং কমিউনিটি বিনির্মাণে মিডিয়ার ভূমিকার গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে কমিউনিটি নেতা, সুধী ও সাংবাদিকের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, ব্যবসায়ী এম. আজিজ, সদ্য নির্বাচিত কুইন্স ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক সোমা সাঈদ, মূলধারার নেতা মোর্শেদ আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, ডেমক্রেট নেতা অ্যাটর্নি মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, রিয়েল স্টেট ইনভেস্টর মইনুল ইসলাম, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আরজু হাজারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা চ্যানেল-এর ভাইস প্রেসিডেন্ট ফৌজিয়া জে. চৌধুরী। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা চ্যানেলের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা এ.কে. এম. ফজলুল হক এবং ধন্যবাদ জ্ঞাপন দিয়ে বক্তব্য রাখেন বাংলা চ্যানেলের প্রেসিডেন্ট ও সিইও শাহ. জে. চৌধুরী।

সম্মাননা স্মারক প্রাপ্তদের মধ্যে কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায় এবং শহীদ হাসান নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এলমহার্স্ট মেডিকেলের পক্ষ থেকে শাহীনা ইসলাম রোজী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। কূটনীতিকদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ মিশনের প্রেস মিনিস্টার নূর-ইলাহী মিনা এবং বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসির ফার্স্ট কাউন্সিলর শাহ্ আলম খোকন। বক্তারা বলেন, বাংলা চ্যানেলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বলেন, বাঙালি সংস্কৃতি লালন, নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচয় এবং বাঙালি সংস্কৃতি পালন করে মুক্তিযুদ্ধের চেতনাকে উর্ধ্বে ধরে কাজ করার চেষ্টা করে যাবে বাংলা চ্যানেল এটাই প্রত্যাশা। তাঁরা আরও বলেন, দেশ, মাতৃভাষা এবং নিজের সংস্কৃতি লালনচর্চা এবং ছড়িয়ে দিতে মিডিয়ার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে নিজের শেকড়ের সঙ্গে সম্পর্ক যেন ছিন্ন না হয়, এ ব্যাপারে লক্ষ্য রাখতে হবে সকলকে। বাংলা চ্যানেল আগামী দিনে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখবে-আমরা এটাই প্রত্যাশা করি।

অনুষ্ঠানে বাংলা চ্যানেলকে শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া উপহার দেয় নিউইয়র্কে বাংলাদেশি পুলিশদের সংগঠন ‘বাপা ‘র কর্মকর্তাদের মধ্যে এরশাদুর সিদ্দিকী, রাশেকুল মালিক, জামিল সারোয়ার, সাঈদ আলী, জসিম মিয়া, মেহেদী মামুন, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব এর পক্ষে সভাপতি মোহাম্মদ সাঈদ ও সাধারণ সম্পাদক মনজুরুল হক মনজু,, বারী হোম কেয়ার-এর চেয়ারম্যান মুনমুন হাসিনা বারী ও প্রেসিডেন্ট আসেফ বারী টুটুল, ফোবানা স্ট্যায়ারিং কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে আব্দুল মুকিত চৌধুরী, খুরশীদ আনোয়ার বাবলু, ফারুক হোসাইন ও আবুল বাশার চুন্নু। ব্যবসায়ীদের মধ্যে বেলাল চৌধুরী, রহমানমালিক, সাইদুর খান হারুন ফুলের তোড়া উপহার দেন।

অনুষ্ঠান শুরু হয় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে এবং এরপর করোনা মহামারীতে বিশ্বব্যাপী যে মিডিয়া কর্মীরা প্রয়াত হয়েছেন, তাঁদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বাপা’র শিল্পীরা দলীয়নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে সেতার এবং তবলার যুগলবন্দি পরিবেশন করেন মোর্শেদ খান অপু ও তপন মোদক। এরপর শ্রুতিকণা দাস বেহালা বাজিয়ে শোনান, তাকে হারমোনিয়ামে সহযোগিতা করেন কাবেরী দাস। হাওয়াইন গিটার বাজিয়েছেন স্বাগ্নিক মজুমদার এবং কবিতা আবৃত্তি করেন স্বাধীন মজুমদার। এ ছাড়া শিশুশিল্পী আলভিনা রহমান ও আমিনা ইসলাম দেশত্ববোধক সঙ্গীত পরিবেশন করে।

অনুষ্ঠানের শেষ পর্বে ছিল কেক কাটা। বাংলা চ্যানেলের দুই বছর পূর্তি উপলক্ষে শিশুদের নিয়ে টেলিভিশনের চেয়ারম্যান ও প্রেসিডেন্ট শাহ্ জে. চৌধুরীর পরিবার কেক কাটেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আশরাফুল হাসান বুলবুল। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন মোহাম্মদ হোসেন দিপু, কানু দত্ত, মিজানুর রহমান, সঞ্জীবন সরকার, গোপাল স্যানাল। বাংলা চ্যানেলের তিন বছরে পদার্পণ উপলক্ষে একটি স্যুভেনির বের করা হয়, এর নাম পশ্চিমে প্রাচ্য। এই অনুষ্ঠান সফল করতে ঢাকা থেকে সার্বিক সহযোগিতা করেছেন রূপসী বাংলা ও অনুস্বর পত্রিকার নির্বাহী সম্পাদক মুবিন খান।


অ্যালবাম


‘ধ্রুবতারা সন্মাননা ২০২১’
অতিথি

অতিথি

মঞ্চে

ছন্দে নৃত্যে

নৃত্য ছন্দে
সেতার বাদন…

নিউ ইয়র্কে বাংলা চ্যানেলের কনিষ্ঠতম দর্শক

মঞ্চে

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension