
ভারত
মৃত প্রিসাইডিং অফিসারের পরিবারের পাশে থাকবে সরকারঃ মমতা
রূপসী বাংলা ডেস্ক:উত্তর দিনাজপুরের নিহত প্রিসাইডিং অফিসার রেল-দুর্ঘটনায় মারা গিয়েছেন। রেলের নিয়ম অনুযায়ী উনি ক্ষতিপূরণ পাবেন পাবেন। তবে ওই প্রিসাইডিং অফিসারের পরিবারের পাশে থাকবে সরকার। শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় উত্তর দিনাজপুরের প্রিসাইডিং অফিসারের। রাধিকাপুর এক্সপ্রেসের চালক পরবর্তী স্টেশনে গিয়ে রিপোর্ট করলে, দেহ উদ্ধার করা হয়।’ মৃতের পরিবারের পাশে থাকার কথা বলে তিনি জানান, ‘প্রিজ়াইডিং অফিসারের পরিবারকে আমরা সাহায্য করব। উনি আমাদের একজন অফিসার। জীবন তো ফিরিয়ে দেওয়া যায় না। আমরা গরিব পার্টি। দল থেকে কর্মীদের পয়সা দিয়ে যতটা সম্ভব পরিবারগুলোর পাশে দাঁড়াব।’



