
ভারত
বাংলা ঘাসফুলের দখলে থাকলেও ফুটছে পদ্ম
রূপসী বাংলা ডেস্ক:ফের ঘাসফুলের দখলেই থাকছে বাংলা। প্রায় সবক’টি জেলা পরিষদই দখলের পথে তৃণমূল।পূর্ব মেদিনীপুরের ৫৩টি, পশ্চিম মেদিনীপুরের ৫১টি, পূর্ব বর্ধমানের ৪১টি, পশ্চিম বর্ধমানের ১৬টি, দক্ষিণ ২৪ পরগনার ১৭টি ও বাঁকুড়ার ১৫টি আসনই গিয়েছে তৃণমূলের দখলে। এছাড়াও ঝাড়গ্রাম, পুরুলিয়া, হুগলি, হাওড়া, কোচবিহার, পুরুলিয়া, মালদা, দুই দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ জেলা পরিষদ নিজেদের দখলে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
তবে জেলা পরিষদে খাতা খুলেছে বিজেপি। পুরুলিয়ায় ১০টি, ঝাড়গ্রামে ৩টি, উত্তর দিনাজপুরে ২টি ও আলিপুরদুয়ার ১টি জেলাপরিষদের আসনে জিতেছে তারা। শেষ পাওয়া খবর পর্যন্ত আরও কয়েকটি জেলাপরিষদ তাদের দখলে।



