আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র সফল হয়নি: হাসান রুহানি

রূপসী বাংলা ডেস্ক:ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইরান পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সব সময় শত্রুদের মোকাবেলায় সফল হয়েছে। যুক্তরাষ্ট্র চেয়েছিল ইরান দ্রুত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাক। কিন্তু যুক্তরাষ্ট্র যা ভেবেছিল তা হয়নি। গতরাতে একদল ছাত্রছাত্রীর সমাবেশে তিনি এসব কথা বলেন।

রুহানি আরও বলেন, যুক্তরাষ্ট্র চেয়েছিল ইরানও পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাক। এর ফলে ইরানের পরমাণু ইস্যু নিরাপত্তা পরিষদে যেত এবং সব নিষেধাজ্ঞা ফিরে আসত। কিন্তু যুক্তরাষ্ট্র যা চেয়েছিল তা হয়নি।

ইরানের প্রেসিডেন্ট বলেন, পরমাণু সমঝোতা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে যাওয়ার পর গোটা বিশ্বই ট্রাম্পের পদক্ষেপকে বেআইনি ও অন্যায় হিসেবে অভিহিত করছে। সবাই বলছে ট্রাম্প গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

গত ৮ মে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা বলবৎ করা হবে বলেও তিনি জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে সবাই বিশ্বাসঘাতকতা হিসেবে গণ্য করছে। পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী অপর দেশগুলো তাদের প্রতিশ্রুতি মেনে চলার ঘোষণা দিয়েছে।

সূত্র: পার্স টুডে

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension