আন্তর্জাতিক

২০১৫ সালের প্যারিস হামলার বিচার শুরু

ফ্রান্সের প্যারিসে ২০১৫ সালে হামলার ঘটনার বিচার শুরু হয়েছে। এই মামলায় ২০ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।

২০১৫ সালের ১৩ নভেম্বর প্যারিসের রেস্টুরেন্ট, বার, কনসার্ট হলে একযোগে হামলা হয়। ৯ জন বন্দুকধারী ও আত্মঘাতী হামলাকারী এতে অংশ নেয়। হামলায় ১৩০ জন নিহত হয়।

হামলায় অংশগ্রহণকারীদের মধ্যে একমাত্র সালাহ আবদেস সালাম জীবিত আছে বলে ধারণা করা হয়। বুধবার তাকে আদালতে হাজির কর হয়। তার পেশা জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ইসলামিক স্টেটে (আইএস) যোগদানের কারণে তিনি চাকরি ছাড়েন।

এই মামলায় অন্যদের বিরুদ্ধে বন্দুক ও গাড়ি সরবরাহ করা এবং সংঘবদ্ধ হামলায় সহায়তা করার চার্জ গঠন করা হয়েছে।

হামলার পর আইএস দায় স্বীকার করে। ইরাক এবং সিরিয়ায় ফ্রান্স বাহিনী কর্তৃক হামলার জবাবে আইএস সদস্যদের তারা প্যারিসে হামলার আহ্বান জানায়।

আগামী ৯ মাসব্যাপী এই মামলা চলবে। মামলায় ১৮শ সাক্ষী এবং ৩শর বেশি আইনজীবী অংশ নিয়েছেন। ফ্রান্সের বিচার বিষয়ক মন্ত্রী এরিক ডিউপন্ড মরেত্তি এটাকে অভূতপূর্ব বিচারিক ম্যারাথন হিসেবে উল্লেখ করেছেন।

আদালতের প্রধান বিচারক জিন লুইস পেরিস এটাকে ‘ঐতিহাসিক’ বিচার বলে আখ্যা দিয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension