আঞ্চলিক

ঘর থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ করল দুলাভাই

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ঘর থেকে তুলে নিয়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে দুলাভাই মুলহাস উদ্দিনের (৩৫) বিরুদ্ধে। শনিবার দিবাগত রাতে এই ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর আগে মা ও গত ছয় মাস আগে বাবার মৃত্যুর পর একমাত্র ভাইয়ের সঙ্গেই উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বসবাস করে আসছিল ওই কিশোরী। ভাই পেশায় অটোরিকশাচালক হওয়ায় বেশিরভাগ সময় থাকতে হয় বাড়ির বাইরে।

এদিকে এই সুযোগে প্রায়ই বাড়িতে আসা যাওয়া করতেন পাশের গ্রামের খালাতো বোনের জামাই মুলহাস উদ্দিন। শনিবার দিবাগত রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের দরজায় কড়া নাড়েন তিনি।

ভাই এসেছে ভেবে দরজা খুলে দেয় কিশোরী। এ সময় মুখে কাপড় বেঁধে বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে বাঁশের ঝোপে ওই কিশোরীকে ধর্ষণ করেন মুলহাস। এ সময় কিশোরীর চিৎকার শুনে রাতে কয়েকজন প্রতিবেশী ছুটে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান মুলহাস। পরে ওই কিশোরীকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন স্থানীয়রা।

দুর্গাপুর থানার ওসি শাহনুর-এ আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে রোববার রাতে দুর্গাপুর থানায় মামলা করেছেন ওই কিশোরীর ভাই।

ওসি আরও জানান, কিশোরীকে উদ্ধার করে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension