যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র জুড়ে গর্ভপাতের অধিকারের দাবিতে নারীদের বিক্ষোভ

যুক্তরাষ্ট্রজুড়ে গর্ভপাতের অধিকারের দাবিতে বিক্ষোভ করেছেন হাজার হাজার নারী।

গর্ভপাতের ওপর বিধিনিষেধ বাড়ানোর প্রতিবাদে শনিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ৬৬০টি বিক্ষোভ হয়। এর মধ্যে ওয়াশিংটন ডিসিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের বিক্ষোভটি ছিল অন্যতম।

সম্প্রতি টেক্সাস অঙ্গরাজ্যে গর্ভপাতবিষয়ক পাস হওয়া একটি আইনকে কেন্দ্র করে নারীদের এই বিক্ষোভ শুরু হয়। ওই আইনে গর্ভধারণের ছয় সপ্তাহ পর থেকে গর্ভপাত নিষিদ্ধ করা হয়।

গত মাস থেকে এই আইন কার্যকর হয়। একে যুক্তরাষ্ট্রের গর্ভপাতবিষয়ক সবচেয়ে কঠোর আইন বলা হচ্ছে।

ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভকারীরা সুপ্রিম কোর্টের আশেপাশের রাস্তা দখল করে, ‘আমার শরীর, আমার সিদ্ধান্ত’ স্লোগান দিতে থাকেন। স্লোগান দেওয়ার পাশাপাশি তারা জোরে জোরে ড্রামও বাজাতে থাকেন।

এ সময় তাদের হাতে বিভিন্ন প্রতিবাদী স্লোগান লেখা ব্যাপার দেখা যায়।

১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের ‘রো বনাম ওয়েড’ নামের ঐতিহাসিক রায়ে মার্কিন নারীদের গর্ভপাতে বৈধতা দেওয়া হয়েছিল। সেই বিষয়টি সামনে এনে বিক্ষোভে অনেকেই ‘১৯৭৩’ লেখা টি-শার্ট পরেছিলেন।

রো বনাম ওয়েড আইনের প্রসঙ্গ তুলে টেক্সাসের গর্ভপাতবিরোধী নতুন আইনের সমালোচনা করছেন আন্দোলনকারীরা। নতুন আইনকে ১৯৭৩ সালের ‘রো বনাম ওয়েড’ আইনের লঙ্ঘন বলে মনে করছেন তারা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension