প্রবাস

যুক্তরাষ্ট্র প্রবাসী শাবিপ্রবি শিক্ষকের আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) শিক্ষক মোহাম্মদ মাহফুজুর রহমান আত্মহত্যা করেছেন।

তিনি ভার্জিনিয়ার টেক ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাবিপ্রবির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম।

শনিবার দুপুরে ভার্জিনিয়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানা গেছে।

মাহফুজুর রহমান শাবিপ্রবির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন এর কারণ জানা যায় নি।

জানা যায়, দুই মাস আগে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ছুটি নিয়ে ভার্জিনিয়ায় পিএইচডি করতে যান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান।

মাহফুজুর রহমানের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়। তিনি অবিবাহিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension