প্রবাস

ওয়াশিংটন ডিসিতে শেখ রাসেল দিবস পালিত

ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী ও ‘শেখ রাসেল দিবস’ উদযাপন করেছে। সোমবার (১৮ অক্টোবর) দিবসটি উপলক্ষে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বাণী পাঠ করেন যথাক্রমে দূতাবাসের ইকোনমিক মিনিস্টার মেহেদী হাসান এবং মিনিস্টার কন্সুলার হাবিবুর রাহমান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলসহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রদূত এম সহিদুল ইসলাম বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্ত। কিন্তু কিছু কুচক্রী মহল বিনষ্ট করতে অপতৎপরতা চালাচ্ছে। এরকম ষড়যন্ত্র রুখে দিতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠানে শহীদ শেখ রাসেলের স্মৃতি অবলম্বনে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। শেষে শেখ রাসেলসহ ১৫ আগস্টের নারকীয় হামলায় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে একটি বিশেষ প্রার্থনা পরিচালিত হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension