
আটলান্টিক সিটিতে দক্ষিণ এশীয়দের নির্বাচনী সভা
আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউ জার্সির আটলান্টিক সিটিতে দক্ষিন এশীয় আমেরিকানদের উদ্যোগে ডেমোক্র্যাটিক দলের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩১ অক্টোবর আয়োজিত এ নির্বাচনী সভায় প্রধান বক্তা ছিলেন নিউ জার্সি রাজ্য গভর্নর ফিল মারফি। ফিল মারফি গভর্নর পদে দ্বিতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বীতা করছেন।
আটলানটিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান মাইক সুলেমানর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, সিনেটর পদ প্রার্থী ভিন্স ম্যাজিও, এসেম্বলিম্যান জন আরমাতো, আটলান্টিক কাউন্টির কমিশনার কারেন ফিৎজ প্যাটরিক, কমিশনার প্রার্থী সেলেসথা ফার্নানদেজ, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান প্রমুখ।
প্রধান বক্তা নিউ জারসি রাজ্যের গভর্নর ফিল মারফি বিগত সময়ে তাঁর প্রশাসনের বিভিন্ন সাফল্য গাঁথা তুলে ধরেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ডেমোক্র্যাটিক দলের প্রার্থীদের ‘বি কলাম’এ ভোটদানের জন্য আহবান জানান।
সিটি মেয়র মার্টি স্মল তাঁর বক্তব্যে আটলান্টিক সিটির উন্নয়নে তার প্রশাসনের কর্মযজ্ঞ তুলে ধরেন এবং আগামী চার বছর আরো ব্যাপক কর্মযজ্ঞের মাধ্যমে আটলান্টিক সিটি অধিবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নে তাঁকে ও ডেমোক্রেটিক দলকে বি কলাম ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
আটলান্টিক সিটির চতুর্থ ওয়ার্ডের কাউন্সিলর মো. হোসাইন মোর্শেদ এবং পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলর আনজুম জিয়া ডেমোক্র্যাটিক দলের প্রার্থীদের আগামী দুই নভেম্বরের নির্বাচনে জয়যুক্ত করার জন্য আহবান জানান।
নির্বাচনী সভায় আগামী দুই নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীরা সহ আটলান্টিক সিটি কাউন্সিল সভাপতি জর্জ টিবিট, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য কাজী লিটন, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সাধারণ সম্পাদক সোহেল আহমদ,আটলান্টিক সিটি পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, কমিউনিটি ব্যক্তিত্ব বিনোদ ভেলোর, আমীর কাশ্মীরি, গিয়াসউদদীন পাঠান, ফেরদৌস আহমদ,আমিরুল ইসলাম টফি, রতন ভট্টাচার্য, ফারুক আহমদ, ফারুক হোসেন, রকি প্রমুখসহ বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোকজন উপস্হিত ছিলেন।



