প্রবাস

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফ্রান্সে যৌথ কর্মীসভা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে আরও প্রাণবন্ত ও সফল করে গড়ে তোলার জন্য এক কর্মিসভার আয়োজন করা হয়।

এ কর্মীসভা ইল দ্য ফ্রসে এলাকার মেরি দ্য ওভারবিলার এক ভবনে অনুষ্ঠিত হয়। ফ্রান্স আওয়ামী লীগ ও যুবলীগের যৌথ আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল।

সর্ব ইউরোপীয় আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও ফ্রান্স আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েছের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এমএ কাশেম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার, সাংগঠনিক সম্পাদক রেজাউল কবীর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সারোয়ার হোসেন, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সফেক আশফাক তুহিন, যুবলীগের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার কামাল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ ২২ বছরের বিরতি শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্সে পাঁচ দিনের আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরে আগমন আমাদের সফলতার অংশ। শেখ হাসিনার সফরকে যারা কলুষিত করতে চায় তারা দেশের শত্রু। যারা আমাদের সরকারের উন্নয়ন ও অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায় তাদের তালিকা করুন। প্রয়োজনে তাদের ছবি সংগ্রহ করুন। যারা দেশকে ভালোবাসবে না, দেশের মানুষকে ভালোবাসবে না- তাদের দেশে বসবাস করার কোনো অধিকার নেই।

এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফ্রান্সে নিজের প্রাসাদ এলিজিতে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে প্যারিস সফরের প্রথম দিনে ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিজি প্রাসাদে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রেসিডেনশিয়াল গার্ডরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেন। পরে দুই নেতা একসঙ্গে মধ্যাহ্নভোজ ও বৈঠকে মিলিত হন। আগামী ১৩ নভেম্বর প্যারিস থেকে রওনা হয়ে পরদিন সকালে প্রধানমন্ত্রীর দেশে পৌঁছার কথা রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension