
ইনুর সঙ্গে বাইটপো নেতাদের মতবিনিময়
প্রবাসী আইটি বিশেষজ্ঞদের নিয়ে একটি ডাটাবেজ তৈরীর প্রস্তাবনা
বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (বিআইজিএফ) এর চেয়ারপারসন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপির নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দলের সাথে বাংলাদেশি-আমেরিকান আইটি প্রফেশনাল অর্গানাইজেশনের (বাইটপো) নেতাদের এক মতবিনিময় হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাইটপো জানায়, গত ১৫ নভেম্বর ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় দুনিয়া ব্যাংকুইট হল অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বাইটপো সভাপতি সামছুদ্দীন মাহমুদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআইজিএফের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল হক (অনু), বাংলাদেশ এনজিও নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) সিইও একেএম বজলুর রহমান। বাইটপোর পক্ষে ছিলেন সহ সভাপতি সাইফুল্লাহ খালেদ, আইয়ান রশীদ, নিজাম উদ্দিন ভুইয়া,মোহাম্মদ হায়দার, স্যাম রিয়া ও কচি খান, প্রমুখ।
মতবিনিময় সভায় আইটি রিলেটেড বিভিন্ন বিষয়ে আলোচনায় বাংলাদেশের আইটি খাতকে আরো কিভাবে শক্তিশালী করা যায় সেসব বিষয়ে সবাই মতামত রাখেন।
প্রধান অতিথি জনাব হাসানুল হক ইনু বলেন, বর্তমান ডিজিটাল যুগ, বর্তমান সরকারের বিভিণ্ন যুগান্তকারী পদক্ষেপের কারনে বাংলাদেশের আইটি খাতে প্রভুত উন্নতি হয়েছে। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও সাইবার সিকিউরিটির বিষয়ে উদ্বিগ্ন। আইটির খাত যতই সম্প্রসারিত হচ্ছে, এ খাতে নিরাপত্তা নিয়েও সরকারকে উদ্বিগ্ন হতে হচ্ছে। তিনি বাইটপো নেতাদের প্রবাসে বিশেষ করে যেভাবে যুক্তরাষ্ট্র সরকারেকে বিভিন্নভাবে সহায়তা করে আসছে, তেমনি বাংলাদেশকেও সহতায়তার আহ্বান জানান । তিনি এ বিষয়ে সুষ্পষ্ট কয়েকটি প্রস্তাবনাও তুলে ধরেন। বিশেষ করে পারসোনাল ডাটা প্রোটেকশন, কসজুমার প্রাইভেসি, সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং, রেগুলেটরি বেস্ট প্র্যাকটিস, আর্টিফিসাল ইন্টিলিজেন্স বিষয়ে প্রবাসে যারা আইটি বিশেষজ্ঞ আছে তারা বিভিন্নভাবে সরকারকে সহায়তা করতে পারে। তিনি বলেন, বর্তমান সরকার প্রবাসীদের বিভিন্ন বিষয়ে অগ্রাধিকার দিয়ে আসছে। আইটি বিষয়ে প্রবাসীদের যে কোনো প্রস্তাবনাকে সরকার সাদরে গ্রহণ করবে। তিনি এ ধরনের সকল সহযোগিতার জন্য তার দ্বার সবসময় উমুক্ত বলে জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ইন্টারনেট গভর্ণেন্স ফোরাম(বিআইজিএফ) এর সাধারন সম্পাদক মোহাম্মদ আবদুল হক (অনু) সাইবার সিকিউরিটিতে প্রভুত উন্নয়নের জন্য প্রবাসীদের আরো বেশি পরিমাণে সংযুক্ত হওয়ার আহ্বান জানান।
বিএএনআরসির সিইও একএম বজলুর রহমান, বাইটপোর কার্যক্রমের ভুয়সী প্রসংসা করে বলেন, আইটির মতো দ্রুত বর্ধনশীল খাতে প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে অবদান রেখে চলেছে। তিনি তাদের এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের আইটি খাতকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার সক্ষমতা অর্জনের জন্য কাজ করার আহবান জানান।
সভাপতি সামছুদ্দীন মাহমুদ বলেন, বাইটপোর উদ্দেশ্য এখানকার বিভিন্ন বিষয়ে অভিজ্ঞদের কাজে লাগিয়ে বাংলাদেশ সরকারকে আইটির বিভিন্ন বিষয়ে সহযোগিতা করা। তিনি প্রবাসী আইটি বিশেষজ্ঞ বাংলাদেশিদের নিয়ে একট ডাটা বেজ করার উদ্যোগেরও কথাও জানান। এ বিষয়ে বিস্তারিত আগামী ছয়মাসের মধ্যে সরকারকে একটি বিশেষ প্রস্তাবনা প্রদানের ঘোষনা দেন।



