প্রবাস

বিএএসজে ও আটলান্টিক সিটি নগর কর্তৃপক্ষের উদ্যোগে খাদ্য সহায়তা

সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি থেকে : আগামী ২৫ নভেম্বর,বৃহস্পতিবার সমগ্র যুক্তরাষ্ট্রে ‘থ্যাংকস গিভিং ডে’ উদযাপন উপলক্ষ্যে আগামী ২২ নভেম্বর (সোমবার) আটলান্টিক সিটিতে খাদ্য সহায়তা দেওয়া হবে। আটলান্টিক সিটি নগর কর্তৃপক্ষ (সিডিবিজি) ও বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির যৌথ উদ্যোগে সিটি হলের সামনের খোলা প্রাঙ্গণে এ দিন সকাল এগারোটা থেকে ‘আগে আসলে আগে পাবেন’ ভিওিতে খাদ্য সহায়তা প্রদান করা হবে।

যারা এই খাদ্য সহায়তা পেতে চান তাদেরকে অবশ্যই বৈধ আইডি (ড্রাইভিং লাইসেন্স), উপার্জনেরর সপক্ষে ( ২০২০ সালের ট্যাক্স ফাইলের কপি/ সাম্প্রতিক পে স্টাবের কপি) উপস্থাপন করতে হবে।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, কার্যকরি সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, বাংলাদেশি আমেরিকানসহ আটলান্টিক সিটির অন্যান্য কমিউনিটির লোকজনকে খাদ্য সহায়তা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension