প্রবাস

আটলান্টিক সিটি বিএএসজের উদ্যোগে ‘থ্যাংকস গিভিং ডিনার’

আটলান্টিক সিটি প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে ‘থ্যাংকস গিভিং ডিনার’ আয়োজিত হয়েছে।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি গত বুধবার (২৪ নভেম্বর) রাতে আটলান্টিক সিটির ফেয়ারমাউনট এভিনিউয়ের বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই ‘থ্যাংকস গিভিং ডিনার’ এর আয়োজন করে।

ডিনারে আটলান্টিক সিটির চতুর্থ ওয়ার্ড কাউন্সিলর মো. হোসাইন মোরশেদ, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব জেফরি ডরসি,মো. নাঈমসহ বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা অংশ দেন।

এছাড়া স্থানীয় রেসকিউ মিশনে বিএএসজের উদ্যোগে দুঃস্থদের মাঝেও খাবার বিতরণ করা হয়।

আগামী ২৫ নভেম্বর, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে থ্যাংকস গিভিং ডে পালিত হবে।

বাংলাদেশি-আমেরিকানসহ আটলান্টিক সিটির অন্যান্য কমিউনিটির লোকজনও থ্যাংকস গিভিং ডিনারে অংশগ্রহণ করায় ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, কার্যকরি সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension