প্রবাস

নিউ ইয়র্কে ভাওয়াইয়া উৎসব সফলে মিলন মেলা

গেল ১০ অক্টোবর আন্তর্জাতিক লোক সঙ্গীত সম্মেলন কমিটি আয়োজিত ভাওয়াইয়া উৎসব ২০২১ সফল হওয়ায় এর উদযাপন কমিটি ২১ নভেম্বর এক মিলন মেলার আয়োজন করে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

নিউ ইয়র্কে বাংলাদেশ প্লাজা মিলনায়তনে আয়োজিত এ মিলন মেলায় সভাপতিত্ব করেন, উদযাপন কমিটির কো. কনভেনার কমিউনিটি অ্যাকটিভিস্ট ফাহাদ সোলায়মান। তিনি তার বক্তব্যে বলেন, আমেরিকায় ভাওয়াইয়া উৎসব আমাদের সংস্কৃতির ধারাকে মহিমান্বিত করেছে।

কবি সাংবাদিক এ বি এম সালেহউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে ভাওয়াইয়া উৎসব ২০২১ সফলভাবে সম্পন্ন করার জন্য উদযাপন কমিটির আহ্বায়ক কাজী সাখাওয়াত হোসেন আজমকে পুস্প মাল্য দিয়ে অভিনন্দিত করেন। কাজী আজম কৃতজ্ঞতা জানিয়ে বলেন আমি আজীবন লোক সঙ্গীত সেবায় নিজকে উৎসর্গ করলাম। আমার চিন্তা চেতনা, কর্ম, প্রেরনা সবই লোক গানের জন্য নিবেদিত। তিনি সবার দোয়া কামনা করেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, ইমদাদুল হক, শিল্পকলা একাডেমির সভানেত্রী মনিকা রায় চেীধুরী, আবু তালেব চেীধুরী চান্দু, ডা. নার্গিস রহমান, তোফায়েল আহমেদ চেীধুরী, মোহর খান, শাহাদাত হোসেন রাজু, কবি ইশতিয়াক রুপু, সুলতানা খানম, আনোয়ার খন্দকার, এম এ সাদেক, তাসকিন বেলাল ও নুর ইসলাম বর্ষন।

সঙ্গীত পরিবেশন করেন প্রবীণ কন্ঠশিল্পী আনোয়ার খান, খাইরুল ইসলাম সবুজ, জোহরা আলীম, মনিকা রায় চেীধুরী, ডা. নার্গিস রহমান, মোহর খান, সুলতানা খানম, তাসকিন বেলাল, মনিকা দাস ও ইমদাদুল হক। তবলায় সহযোগিতা করেন চামেলী গোমেজ। সঙ্গীত পর্বটি যৌথভাবে উপস্থাপনা করেন মোহর খান ও সুলতানা খানম। চিত্র ধারনে ছিলেন বিধান পাল। কারিগরি সহযোগিতায় মনজুরুল ইসলাম। এর পর উৎসবে অংশগ্রহনকারী সকল শিল্পীবৃন্দকে সম্মাননা সনদ প্রদান করা হয় এবং কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য গুণী ব্যক্তিদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension