
ভার্জিনিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
ভার্জিনিয়ার আর্লিংটনে অনুষ্ঠিত হয়েছে মহান ভাষা শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান। গত ১৯ ফেব্রুয়ারি ভার্জিনিয়ায় ডিসি একুশে এলায়েন্সের (ডিসিইএ) আয়োজনে, বাংলাদেশি আমেরিকান আইটি প্রফেশনাল অর্গানাইজেশন(বাইটপোর) ব্যবস্থাপনায় এবং আর্লিংটন আর্টস ও আর্টিলিংটন কাউন্টির সহযোগিতায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদুত এম শহীদুল ইসলাম। তিনি অস্থায়ী শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় দুতাবাস মিনিস্টার হাবিবুর রহমান ও কাউন্সিলর আরিফা রহমান রুমাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ইউএস সিনেটর মার্ক ওয়ার্কার প্রতিনিধি, আটলান্টিক কাউন্টির প্রধান কেটি ক্রিস্টলসহ অন্যান্য মুলধারা নেতৃবৃন্দ সন্মানিত অতিথিরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন ডিসি একুশে এলায়েন্সের সমন্বয়ক সামছুদ্দীন মাহমুদ।
প্র্রধান অতিথি তার বক্তব্যে আয়োজক সংগঠন ডিসি একুশে এলায়েন্স এবং ব্যবস্থাপক সংগঠন বাইটপোকে ধন্যবাদ জানিয়ে বলেন, ওয়াশিংটন ডিসি, ম্যারিল্যান্ড ও ভার্জিনিয়ার ২৩টি সংগঠন এ অনুষ্ঠানটি একসাথে করে প্রমাণ করেছে তারা প্রবাসে থাকলেও দেশের প্রতি তথা নিজের ভাষার প্রতি তাদের আত্মার নিগুঢ় একটা সম্পর্ক বিদ্যমান।
এবারে ডিসি, ভার্জিনিয়া ও ম্যারিল্যান্ডের ২৩টি সংগঠন সম্মিলিতভাবে এই একুশে উদযাপন করেছে। এই সংগঠনগুলো হলো ওয়ার্ল্ড ডেমোক্রেটিক ন্যাশনাল কাউন্সিল, সুন্দরবন, স্বাধীন বাংলাদেশ কালচারাল অর্গানাইজেশন, স্বদেশ, প্রিয়বাংলা, পিপল এন্ড টেক ফাউন্ডেশন, ম্যারিল্যান্ড ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এলামনি ইন ডিসি, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, ফসল, একাত্তর ফাউন্ডেশন, ধ্রুপদ, ঢাকা ইউনিভার্সিটি এলামনাই ফোরাম, বুয়েটারিয়ান ইউএসএ ক্যাপিটাল রিজন, বেস্ট, বাইটপো, বাই, বাকোডিসি, বাকডিসি, বাফি, আমরা নারী, আবিয়া, ও আমারা বাঙালি ফাউন্ডেশন।



