আন্তর্জাতিক

ইউক্রেনে অস্ত্র ঢুকছে ‘গোপন বিমানবন্দর’ দিয়ে

রাশিয়া ইউক্রেনে হামলা করার পরই পৃথিবীর বেশ কয়েকটি সামরিক শক্তিসমৃদ্ধ দেশ ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা দেয়।

রাশিয়ানদের চোখ ফাঁকি দিয়ে সেই অস্ত্র কিভাবে রাশিয়ায় ঢুকছে? সে প্রশ্ন অনেকের।

গণমাধ্যম সিএনএন জানিয়েছে ইউক্রেন সীমান্তের পাশে অবস্থিত একটি গোপন বিমানবন্দর ব্যবহার করে ইউক্রেনে অস্ত্র ঢুকছে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল মার্ক মিলে গত সপ্তাহে সেই বিমানবন্দরটিতে যান। তিনি সেখানে অবস্থান করা সেনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেন ও এর কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন।

ইউক্রেনে প্রয়োজনীয় অস্ত্র পাঠাতে বিমানবন্দরটির অবস্থান সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। এ বিমান বন্দরে প্রতিদিন অন্তত ১৭টি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

এদিকে বিভিন্ন দেশ থেকে ইউক্রেনে যেসব অস্ত্র ও গোলাবারুদ পাঠানো হচ্ছে সেই চালানগুলোতে এখনো রাশিয়ানরা এখনো হামলা করেনি। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের ধারণা যেহেতু যুদ্ধের তীব্রতা বাড়ছে, এখন রাশিয়া অস্ত্রের চালানের ওপর হামলা করতে পারে।

সূত্র: সিএনএন

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension