বাংলাদেশ

‘দেড় মিনিটে’ টিপুকে হত্যা

মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপুকে ‘ফিল্মিস্টাইলে’ হত্যা করা হয়েছে। ওই সময় জাহিদুলের সঙ্গে গাড়িতে থাকা বন্ধু মিজানুর রহমান গণমাধ্যমকে বলেছেন, মাত্র এক থেকে দেড় মিনিটের মধ্যে এ ঘটনাটি ঘটেছে।

রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাত সোয়া ১০টার দিকে যানজটে আটকে ছিল জাহিদুলের গাড়ি। তার সঙ্গে গাড়িতে ছিলেন মিজানুরসহ ৪ জন।

ওই সময় হঠাৎ মুখোশধারী ২ দুর্বৃত্ত এসে আ. লীগ নেতা জাহিদুলের মাইক্রোবাস লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে গাড়ির কাচ ভেঙে জাহিদুলের শরীরে একাধিক গুলি লাগে।

এ সময় তার চালক মুন্নাও গুলিবিদ্ধ হন। একইসঙ্গে যানজটে আটকা পড়া রিকশা আরোহী সামিয়া আফরিন ওরফে প্রীতি (২২) নামের এক কলেজছাত্রীও গুলিবিদ্ধ হন। তার বাসা শান্তিবাগে।

শুক্রবার ঢাকা মেডিকেল কলেজে জাহিদুলের বন্ধু মিজানুর জানান, তাদের বহনকারী মাইক্রোবাসটি ঘটনাস্থলে আসা মাত্রই জাহিদুলকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে এক যুবক। এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায় ওই যুবক।

জাহিদুল আলোচিত যুবলীগ নেতা মিল্কি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন।

জাহিদুলের গাড়িচালক একই ঘটনায় গুলিবিদ্ধ মুন্না জানান, আমরা গাড়িতে করে শাহজাহানপুর বাগিচা মসজিদের দিক দিয়ে বাসায় যাচ্ছিলাম। রাস্তায় ট্রেনের সিগন্যাল দিলে গাড়ি থামিয়ে সিগন্যাল ছাড়ার অপেক্ষা করতে থাকি। হঠাৎ বাঁ পাশ দিয়ে সন্ত্রাসীরা আচমকা এলোপাতাড়ি গুলি চালায়।

এ ঘটনায় শুক্রবার সকালে নিহত জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি শাহজাহানপুর থানায় মামলা করেছেন বলে জানান শাহজাহানপুর থানার ওসি মনির হোসেন মোল্লা।

মামলা নম্বর-১৮। অভিযোগে তিনি কারো নাম উল্লেখ করেন নি।

মামলার এজাহারে জাহিদুলের স্ত্রী অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুর থানাধীন ২০২ উত্তর শাহজাহানপুর মানামা ভবনে বাটার দোকানের সামনে পৌঁছামাত্র অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হামলা করে। তারা আমার স্বামী জাহিদুল ইসলাম টিপুকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে গুলি করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension