
নিউ ইয়র্কে মুনা’র উদ্যোগে জাতীয় দাওয়াহ কর্মশালা
নিউ ইয়র্কে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা)র উদ্যোগে জাতীয় দাওয়াহ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ দিনব্যাপী ব্রুকলিনের বায়তুল মামুর মসজিদ ও কমিউনিটি সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন ন্যাশনাল দাওয়া ডিরেক্টর অব মুনা ড. রুহুল আমিন। প্রধান প্রশিক্ষক ছিলেন ড. সাবিল আহমদ, এক্সিকিউটিভ ডিরেক্টর, দ্য গেইন পিস। কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট হারুনুর রশীদ। দারসুল কুরআন পেশ করেন মুনা’র এক্স-ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন, ওপেনিং রিমার্কস পেশ করেন মুনা’র এক্স-ন্যাশনাল প্রেসিডেন্ট আবু আহমদ নূরুজামান, কিনোট স্পিকার মুনার ন্যাসনাল ভাইস ভাইস প্রেসিডেন্ট ইমাম আবুল বাশার ফয়জুললাহ, ডিস্ক্যাসান্ট ছিলেন নিউ ই ইয়র্ক নর্থ জোন প্রেসিডেন্ট হাফিজ আবদুল্লাহ আরিফ, মুনা সাউথ জোন প্রেসিডেন্ট সাফায়াত হোসেন। ইসলামিক নাশিদ পেশ করেন সালাউদ্দিন মো.রাসেল। কর্মশালায় মডারেটরের দায়িত্ব পালন করেন ড. নাকিবুর রহমান। এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে মুনার পদস্ত কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন।



