রাজনীতি

আইসিইউতে ড. আব্দুল মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

রবিবার দুপুরে বিএনপির দলীয় নেতা-কর্মীদের কর্মসূচি চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দা পার্কে নরসিংদীর পলাশ সংসদীয় এলাকায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের প্রশিক্ষণ কর্মসূচি করছিলেন ড. আব্দুল মঈন খান।

তিনি বলেন, দুপুরের খাবারের বিরতির সময় ড. আব্দুল মঈন খান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি আইসিইউতে ভর্তি রয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension