
রাজনীতি
স্বেচ্ছাসেবক দল নেতা বাবু জামিনে মুক্ত
রূপসী বাংলা ডেস্ক:স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১০ টায় ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা সরদার মোহাম্মদ নূরুজ্জামান বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৬ মার্চ জাতীয় প্রেসক্লাবের পূর্ব গেটের সামনে থেকে শফিউল বারী বাবুকে আটক করে পুলিশ।



