আন্তর্জাতিক

ইরানে টাওয়ার ব্লক ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৪

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গত সপ্তাহের একটি টাওয়ার ব্লক ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় জরুরি বিভাগের কর্মীরা ধ্বংসস্তুপের ভেতরে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। খবর এএফপি’র।

ইরানের আবাদান নগরীতে একটি ব্যস্ত রাস্তার পাশে নির্মাণাধীন ১০ তলা বিশিষ্ট মেট্রোপল ভবনের বিশাল অংশ গত ২৩ মে ধসে পড়ে। এটি ছিল সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে ঘটা ভয়াবহ দুর্যোগগুলোর অন্যতম।

নগরীর গভর্নর এহসান আব্বাসপৌরের উদ্ধৃতি দিয়ে সরকারি বার্তা সংস্থা ইরনা পরিবেশিত খবরে বলা হয়, আজ সকালে আরেকজনের লাশ উদ্ধার করায় এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়ালো।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension