প্রবাস

মইনুল ইসলামের মিট এন্ড গ্রিট

রূপসী বাংলা, নিউ ইর্য়ক প্রতনিধি রিপোর্ট: প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের নব নির্বাচিত সাধারণ সম্পাদক এবং আইকনিক রিয়েল এস্টেট ব্যবসায়ী মঈনুল ইসলামের সম্মানে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান গত ১০ জুন সন্ধ্যায় ইয়াঙ্কার্সের ব্রডওয়ে ডিনার রেস্টুরেন্ট অনুষ্ঠিত হয়।

সদ্য সমাপ্ত জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে মইনুল ইসলামের যে শুভাকাঙ্ক্ষীরা সার্বক্ষণিক তার পাশে নানানভাবে তাকে সহযোগিতা করেছেন তারাই এই অনুষ্ঠানের আয়োজন করেন।

এ আয়োজনে বাংলা চ্যানেল ও শাহ গ্রুপের চেয়ারম্যান শাহ জে. চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ, হক এন্ড সন্স এবং বাংলা চ্যানেলের চেয়ারম্যান ফজলুল হক, বদরুল- মইনুল প্যানেলের নির্বাচন কমিটি আহবায়ক মিসবাহ মজিদ, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য আজিমুর রহমান বোরহান, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, মঈনুজ্জামান চৌধুরী, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, জেবিবিএ-এর সাবেক সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম জিলানী খান, গোলাম ওসমানী খান, জেরিন খান, প্রফেসর আজহার আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা ও কম্যুনিটি এক্টিভিস্ট জে মোল্লা সানি, নব নির্বাচিত সহ সাধারণ সম্পাদক রোকন হাকিম, রুহিন মিয়া সাজু, অপু, মোহাম্মদ দীপু, কম্যুনিটি এক্টিভিস্ট নূরে আলম জিকো, শাহান খান প্রমুখ।

অনুষ্ঠানে বন্ধুমহল মইনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান আয়োজনের জন্য মইনুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানান এবং নির্বাচনে তাকে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।


অ্যালবাম


Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension