আন্তর্জাতিক

পুতিনকে ‘ফ্রেন্ডশিপ মেডেল’ পরালেন শি জিনপিং

রূপসী বাংলা ডেস্ক:পশ্চিমা নেতাদের সঙ্গে দূরত্বের মধ্যেই এক বছরে এ নিয়ে তৃতীয়বার চীন সফরে আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এই সময়েই রুশ প্রেসিডেন্ট পুতিনকে ‘চীনের জনগণের পুরনো ও ভালো বন্ধু’ হিসেবে পরিচয় করিয়ে তার গলায় ‘ফ্রেন্ডশিপ মেডেল’ পরালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এসময় দুই দেশের সম্পর্ককে আরো এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেন শি। বিদেশি কোনো রাষ্ট্রনায়কের গলায় চীন সরকার এবারই প্রথম এ ধরনের পদক দিলো বলে জানিয়েছে রয়টার্স।

চীন ও রাশিয়ার নেতৃত্বাধীন বাণিজ্য ব্লক সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে যোগ দিতে এসে প্রথমেই শি-র সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট। শনিবার থেকে বন্দরনগরী কিংদাওতে শুরু হওয়া দুইদিনের এসসিও সম্মেলনে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসাইনও চীন পৌঁছেছেন।

বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে শুক্রবার চীন ও রাশিয়ার দুই রাষ্ট্রপ্রধানে বৈঠকে পুতিনের উচ্ছ্বসিত প্রশংসা করেন চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) সাধারণ সম্পাদক শি।

এক বিলিয়ন ডলারের যৌথ বিনিয়োগ প্রকল্প ছাড়াও বেশ কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করেন দুই নেতা। বিশ্ব মঞ্চে দুই দেশের গভীর সম্পর্ককে অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দেন চীনা প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট শি জিনপিং বলেন  ‘জাতিসঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন ও রাশিয়া উভয়েরই অনেক দায়িত্ব। আমি এবং প্রেসিডেন্ট পুতিন একমত হয়েছি, জটিল এ আন্তর্জাতিক পরিস্থিতিতে চীন ও রাশিয়া পারস্পরিক সমর্থন ও আন্তর্জাতিক পরিস্থিতিতে সমন্বয় এবং কৌশলগত সহযোগিতা বৃদ্ধি করবে’।

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর টানাপোড়েন বৃদ্ধি পায়। রাশিয়া ওই নির্বাচনে হস্তক্ষেপ করেছিল বলে অভিযোগ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর। মস্কো শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে; নির্বাচনের সময় রাশিয়ার সঙ্গে কোনো ধরনের আঁতাত হয়নি বলে দাবি করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension