প্রবাস

আটলান্টিক সিটিতে ফুড ব্যাংকের কার্যক্রম সম্পন্ন

আটলান্টিক সিটি প্রতিনিধি: আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ফুড ব্যাংকের আয়োজন করা হয়েছিল।

গত ১৮ আগস্ট, বৃহস্পতিবার আটলান্টিক সিটির ফেয়ারমাউণ্ট এভিনিউয়ে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ফুড ব্যাংকের কার্যক্রম চলে।

ফুড ব্যাংক কার্যক্রমে আওতায় তাজা শাকসবজি, ফল, টিনজাত খাবারসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বর্তমানে বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সময়ে ফুড ব্যাংকের এ কার্যক্রম কমিউনিটিতে প্রশংসা কুড়িয়েছে।

ফুড ব্যাংক কার্যক্রমে সহায়তা করে “কমিউনিটি ফুড ব্যাংক অব নিউজার্সি”।

উল্লেখ্য, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির এই কার্যক্রমের অংশ হিসাবে নিয়মিত এই ফুড ব্যাংকের আয়োজন করা হয়।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক, সভাপতি মো. জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা ফুড ব্যাংক এর কার্যক্রম সফল করায় সংশিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension