ভারত

বিজেপি আমাকে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে দেয়নি : মমতা

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ভারতে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাকে সাক্ষাত করতে দেয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, কলকাতায় তৃণমূল কংগ্রেসের দলীয় বিশেষ সভায় এই ক্ষোভ প্রকাশ করেন মমতা।

তিনি আরও বলেন, ‘আমি জানি না কেন বিজেপি এত রাগান্বিত। তারা আমাকে শিকাগো এবং চীনে আয়োজিত কোনো অনুষ্ঠানেও যেতে দিতে চায় না।’

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার দুপুরে চার দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছান। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একাধিক বিষয়ে আলোচনা ও বেশ কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension